নদীভাঙন
মানিকগঞ্জে নদীভাঙনে ক্ষতিগ্রস্ত ৩ শতাধিক পরিবারকে চাল দিল এবিজি ফাউন্ডেশন
মানিকগঞ্জের দৌলতপুর উপজেলায় নদীভাঙনে ক্ষতিগ্রস্ত ও অসহায় ৩ শতাধিক মানুষের মধ্যে খাদ্য সহায়তা দিয়েছে আনভীর বসুন্ধরা গ্রুপ (এবিজি) ফাউন্ডেশন। বুধবার বিকেলে চকহরিচরণ সরকারি প্রাথমিক বিদ্যালয়ে প্রত্যেককে ২৫ কেজি করে চাল দেওয়া হয়।
ভাঙনের ভূগোল
চারপাশে জল, বেজল— থৈ থৈ শূন্যতা
ফসলের শেষ চিৎকার বুকে নিয়ে মাঠ ডুবন্ত
কৃষকের চোখে স্তব্ধ স্বপ্নের বিউগল;
উদ্বাস্তুর চারুপাঠে কেবলই বেঁচে থাকার ব্যাকরণ!
নদীভাঙন রোধ ও জলাবদ্ধতা নিরসনে মুন্সীগঞ্জে পানিসম্পদ কমিটির সভা
মুন্সীগঞ্জে নদীভাঙন রোধ, বন্যা মোকাবিলা ও জলাবদ্ধতা নিরসনে জেলা পানিসম্পদ উন্নয়ন ও ব্যবস্থাপনা কমিটির এক গুরুত্বপূর্ণ সভা অনুষ্ঠিত হয়েছে। জেলা প্রশাসক সৈয়দা নুরমহল আশরাফীর সভাপতিত্বে অনুষ্ঠিত এই সভায় জেলার সার্বিক পানিসম্পদ ব্যবস্থাপনা এবং চলমান উন্নয়ন প্রকল্পগুলোর অগ্রগতি পর্যালোচনা করা হয়।
মুলাদীতে নদীভাঙন ও পানি বৃদ্ধি: বসতভিটা হারিয়ে চরম দুর্ভোগে মানুষ
বরিশালের মুলাদী উপজেলার বিভিন্ন ইউনিয়নে নদীভাঙন ও বন্যার পানি বৃদ্ধিতে জনজীবন ক্রমেই সংকটাপন্ন হয়ে উঠেছে। অব্যাহত ভাঙনে বসতভিটা, কৃষিজমি ও গাছপালা নদীগর্ভে বিলীন হচ্ছে। ক্ষতিগ্রস্ত পরিবারগুলোর দাবি, সাময়িক ত্রাণের পাশাপাশি দ্রুত পুনর্বাসন এবং স্থায়ী নদীশাসনের উদ্যোগ নেওয়া হোক।
সংবাদ শিরোনাম
বর্ষার ঢলে চিরকাল একইশ্রেণির মানুষের চোখের জল হয়ে বারবার নামে তাদের ঘরে, বর্ষা এলেই কদমপাঁপড়ি কঙ্ক্রিটে ঝরে ঝরে পড়ে!
নদীভাঙনে বিলীন ঘর-জমি, প্রধানমন্ত্রীর কাছে টেকসই বাঁধের আকুতি
বরিশালের বাবুগঞ্জ, মুলাদী, হিজলা, মেহেন্দিগঞ্জ ও সদর উপজেলার নদীতীরবর্তী এলাকাগুলোতে বছরের পর বছর ধরে চলা নদীভাঙনে হাজারো মানুষ বসতভিটা, আবাদি জমি ও জীবিকার উৎস হারাচ্ছেন। ভুক্তভোগীদের দাবি, জরুরি ভিত্তিতে টেকসই নদীশাসন ও স্থায়ী বাঁধ নির্মাণ ছাড়া এই সংকট থেকে মুক্তির কোনো পথ নেই। প্রধানমন্ত্রীর বরিশাল সফরকে কেন্দ্র করে নতুন করে সমাধানের আশা দেখছেন নদীপাড়ের মানুষ।